ওমরাহ পালনের ধারাবাহিক নিয়ম ও দোয়া: পূর্ণাঙ্গ গাইড

ওমরাহ শুধু একটি ভ্রমণ নয়; এটি নিয়ত, ধৈর্য এবং সঠিক নিয়মে ইবাদত করার একটি গুরুত্বপূর্ণ আমল। আগে থেকেই ওমরাহর ধাপগুলো পরিষ্কারভাবে বুঝে নিলে পুরো ইবাদত অনেক সহজ ও গোছানোভাবে সম্পন্ন করা যায়। বিশেষ করে প্রথমবার ওমরাহ করতে যাওয়া বেক্তিদের প্রশ্ন আসে—ইহরাম কোথা থেকে বাঁধবেন, তাওয়াফ কীভাবে গুনবেন, বা দোয়া না জানলে কী করবেন।

ওমরাহ পালনের নিয়ম ও দোয়া সম্পর্কে সঠিক ধারণা থাকলে প্রতিটি ধাপ আত্মবিশ্বাসের সাথে করা যায়। ইহরাম, তাওয়াফ, সাফা-মারওয়া সায়ী এবং হলক বা কসর—এই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করাই ওমরাহ পালনের মূল বিষয়। সব দোয়া মুখস্থ না থাকলেও চিন্তার কিছু নেই; আন্তরিকতা এবং মনোযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ওমরাহ পালনের ধারাবাহিক নিয়ম ও দোয়া: পূর্ণাঙ্গ গাইড

এই গাইডে আমরা ধাপে ধাপে ওমরাহ পালনের নিয়ম, প্রয়োজনীয় দোয়া, তালবিয়া এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেছি, যাতে আপনি সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে আপনার ওমরাহ সম্পন্ন করতে পারেন।

কল করুন

ওমরাহ কী এবং কেন গুরুত্বপূর্ণ?

ওমরাহ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত। এটি বছরের যেকোনো সময় করা যায়। হজের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে ওমরাহ করার নিয়ম ও ধাপগুলো নির্দিষ্ট এবং সেগুলো ঠিকভাবে পালন করা জরুরি। ওমরাহ আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ। তাই সঠিকভাবে ওমরাহ পালন করতে চাইলে আগে নিয়মগুলো বুঝে নেওয়া প্রয়োজন।

ওমরাহ মূলত চারটি প্রধান কাজের মাধ্যমে সম্পন্ন হয়। এই চারটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করলেই ওমরাহ আদায় হয়।

  • ইহরাম গ্রহণ
  • তাওয়াফ
  • সায়ী
  • চুল কাটা বা মাথা মুন্ডানো
আপনার পবিত্র সফরের প্রস্তুতি নিন

ধাপে ধাপে গাইড ও সহায়তার মাধ্যমে ওমরাহ যাত্রাকে করুন শান্ত ও সহজ।

Call Us Now: 01710667334

উমরাহ করার ফজিলত সমূহ

ওমরাহ শুধুমাত্র ইবাদতই নয়; এটি এমন এক আমল, যার মাধ্যমে একজন মুসলমান আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ পায়। পাপ মাফ, আত্মশুদ্ধি এবং নেক আমল বৃদ্ধির সুন্দর মাধ্যম হলো ওমরাহ। নিচে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ওমরাহর ফজিলত তুলে ধরা হলো।

১. এক ওমরাহ অন্য ওমরাহর মাঝের গুনাহ মাফ করে। এটি ওমরাহর সবচেয়ে বড় ফজিলতগুলোর একটি। নিয়মিত ওমরাহ মানুষকে পবিত্র রাখতে সাহায্য করে।

“الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا”

উচ্চারণ: আল-উমরাতু ইলাল-উমরাহ কাফ্ফারাতুল লিমা বাইনা হুমা

অনুবাদ: এক ওমরাহ থেকে আরেক ওমরাহ পর্যন্ত সময়ের গুনাহ মাফ হয়ে যায়। (সহিহ বুখারি, মুসলিম)।

২. ওমরাহ দারিদ্র্য ও গুনাহ দূর করে। এটি জীবনে বরকত ও পবিত্রতা আনে।

“تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ”

উচ্চারণ: তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, ফা-ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-জুনুব, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদীদ।

অনুবাদ: হজ ও ওমরাহ একসাথে করতে থাকো। এগুলো দারিদ্র্য ও গুনাহ দূর করে, যেমন আগুন লোহার ময়লা দূর করে। (তিরমিজি)।

৩. হাজী ও ওমরাহকারী আল্লাহর মেহমান। তাই ওমরাহর সময় দোয়ার গুরুত্ব অনেক বেশি।

“الْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ”

উচ্চারণ: আল-হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, ইন দা‘আউহু আজাবাহুম, ওয়া ইনিসতাগফারূহু গফারা লাহুম।

অনুবাদ: হাজী ও ওমরাহকারী আল্লাহর মেহমান। তারা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। (ইবনে মাজাহ)।

৪. কুরআনে ওমরাহ পালনের নির্দেশ। এই আয়াত থেকে বোঝা যায়, ওমরাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর জন্য আন্তরিকভাবে করতে হয়।

“وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ”

উচ্চারণ: ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ

অনুবাদ: তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও ওমরাহ সম্পূর্ণ কর। (সূরা আল-বাকারা: ১৯৬)

৫. ওমরাহ আল্লাহর কাছে বিশেষ আমল ওমরাহ এমন একটি ইবাদত, যেখানে একজন মুসলমান দুনিয়ার সব চিন্তা থেকে দূরে গিয়ে শুধু আল্লাহর দিকে মনোযোগ দেয়। একইভাবে ওমরাহও পাপমুক্তির একটি শক্তিশালী মাধ্যম।

“مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ”

অনুবাদ: যে আল্লাহর জন্য হজ করে এবং কোনো গুনাহে লিপ্ত হয় না, সে নবজাতকের মতো পবিত্র হয়ে ফিরে আসে। (সহিহ বুখারি)।

ওমরাহ পালনের প্রস্তুতি

ওমরাহর প্রস্তুতি শুধু ব্যাগ গুছানো নয়। কিছু বিষয় আগে থেকেই বুঝে নিলে যাত্রা সহজ হয়। ওমরাহ পালনের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি:

শারীরিক ও মানসিক প্রস্তুতি

  • সুস্থ শরীর ও ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তুলুন
  • দীর্ঘ সময় হাঁটার জন্য নিজেকে প্রস্তুত করুন
  • ভিড় ও অপেক্ষার পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত থাকুন
  • ইবাদতের প্রতি মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন
  • অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমিয়ে মনকে শান্ত রাখুন
  • নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখুন—আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত

প্রয়োজনীয় জ্ঞান অর্জন

  • ওমরাহর ধাপগুলো আগে শিখে নিন
  • ইহরাম, তাওয়াফ ও সায়ী সম্পর্কে পরিষ্কার ধারণা নিন
  • ওমরাহ করার নিয়ত কীভাবে করবেন তা বুঝে নিন
  • প্রয়োজনীয় দোয়া ও তালবিয়া শিখে নিন
  • কোন কাজগুলো নিষিদ্ধ তা আগে জেনে রাখুন
  • প্রয়োজনে একটি সহজ বাংলা গাইডবুক সঙ্গে রাখুন

ভ্রমণের আগে প্রস্তুতি

  • শরীরিকভাবে প্রস্তুত থাকুন (হাঁটার অভ্যাস করুন)
  • প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখুন
  • পাসপোর্ট, ওমরাহ ভিসা ও টিকিট ভালোভাবে চেক করুন
  • ট্রাভেল এজেন্সির নির্দেশনা অনুসরণ করুন
  • জরুরি নম্বর ও যোগাযোগ তথ্য লিখে রাখুন
  • পরিবারের সঙ্গে পরিকল্পনা মিলিয়ে নিন

প্রয়োজনীয় সামগ্রী

  • ইহরামের কাপড় (পুরুষদের জন্য)
  • আরামদায়ক স্যান্ডেল
  • ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী
  • ছোট ব্যাগ বা পাউচ (দোয়া বই রাখার জন্য)
  • পানির বোতল ও হালকা খাবার
  • প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী

ধাপে ধাপে ওমরাহ পালনের নিয়ম ও করণীয়

ওমরাহ পালন একটি ধারাবাহিক ইবাদত। প্রতিটি ধাপ বুঝে এবং ধীরে সম্পন্ন করলে পুরো আমলটি সহজ এবং গ্রহণযোগ্যভাবে হয়। নিচে ধাপে ধাপে ওমরাহ পালনের নিয়ম দেওয়া হলো:

১. মিকাত থেকে ইহরাম বাঁধা

ওমরাহ শুরু হয় ইহরাম গ্রহণের মাধ্যমে। ওমরাহ শুরু করার আগে নির্দিষ্ট সীমা বা মিকাত থেকে ইহরাম বাঁধা জরুরি। মিকাত অতিক্রম করার পূর্বেই ইহরাম গ্রহণ করতে হয়, কারণ এখান থেকেই ওমরাহর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মিকাত থেকে ইহরাম বাঁধা

করণীয়:

  • গোসল করা
  • সুগন্ধি ব্যবহার করা (ইহরাম বাঁধার আগে)
  • দুই রাকাত নফল নামাজ আদায়
  • ওমরাহর নিয়ত করা
নোট: ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ যেমন চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার ইত্যাদি থেকে বিরত থাকুন।

২. ওমরাহ করার নিয়ত ও তালবিয়া পড়া

মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। মুখেও বলা যেতে পারে। “لَبَّيْكَ اللّٰهُمَّ عُمْرَةً” (লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ)।

অনুবাদ: হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির জন্য ওমরাহর নিয়তে হাজির হলাম।

তালবিয়া পাঠ করুন:

“لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ”

উচ্চারণ: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নি‘মাতা লাকা ওয়াল-মুলক, লা শারীকা লাক।”

অনুবাদ: হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির। আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা, সব নেয়ামত এবং সমস্ত রাজত্ব আপনারই। আপনার কোনো শরিক নেই।

৩. কাবা শরীফে তাওয়াফ করা (৭ চক্কর)

ইহরাম ও নিয়ত সম্পন্ন করার পর কাবা শরীফে তাওয়াফ করা ওমরাহর একটি গুরুত্বপূর্ণ ধাপ। মক্কায় পৌঁছে কাবা শরিফকে কেন্দ্র করে সাতবার চক্কর দেওয়াকে তাওয়াফ বলা হয়। প্রতিটি চক্করে ধীরে ও মনোযোগের সঙ্গে হাঁটতে হয় এবং আল্লাহর স্মরণে দোয়া ও জিকির করা উত্তম।

কাবা শরীফে তাওয়াফ করা

নিয়ম:

  • হাজরে আসওয়াদ থেকে শুরু
  • সাত চক্কর সম্পন্ন করা
  • পুরুষদের জন্য প্রথম তিন চক্করে রমল (দ্রুত হাঁটা)

গুরুত্বপূর্ণ দোয়া: প্রতিটি চক্করে নির্দিষ্ট দোয়া না থাকলেও নিচের দোয়াটি বেশি পড়া হয়:

“رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ”

উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া ক্বিনা আযাবান্নার।

অনুবাদ: হে আমাদের পালনকর্তা! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সূরা আল-বাকারা, আয়াত ২০১)

৪. মাকামে ইবরাহিমে দুই রাকাত নামাজ আদায়

তাওয়াফ শেষ করার পর মাকামে ইবরাহিমের পিছনে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত। সম্ভব হলে মাকামে ইবরাহিম সামনে রেখে নামাজ পড়া ভালো, তবে ভিড় থাকলে যেকোনো সুবিধাজনক স্থানে আদায় করা যায়। এই নামাজের মাধ্যমে তাওয়াফের ইবাদত পূর্ণতা পায় এবং আল্লাহর কাছে আরও বেশি মনোযোগ দিয়ে দোয়া করার সুযোগ তৈরি হয়।

মাকামে ইবরাহিমে দুই রাকাত নামাজ আদায়

৫. সাফা-মারওয়া সায়ী (৭ বার)

সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার আসা-যাওয়াকে সায়ী বলা হয়। সায়ী করার সময় ধীরে হাঁটা, আল্লাহর স্মরণে দোয়া ও জিকির করা উত্তম। পুরুষদের জন্য নির্দিষ্ট সবুজ চিহ্নের মাঝে একটু দ্রুত চলা সুন্নত, তবে নারীরা স্বাভাবিক গতিতে হাঁটবেন। এই ধাপটি হযরত হাজেরা (আ.)-এর ত্যাগ ও বিশ্বাসের স্মরণ করিয়ে দেয়।

সাফা-মারওয়া সায়ী

নিয়ম:

  • সাফা পাহাড় থেকে শুরু
  • মারওয়ায় শেষ
  • এভাবে মোট ৭ বার চলাচল
  • সবুজ বাতির মাঝে পুরুষরা দ্রুত হাঁটবে।

দোয়া: সাফায় উঠে:

“إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ”

চ্চারণ: ইন্নাস-সাফা ওয়াল-মারওয়াতা মিন শা‘আইরিল্লাহ।

অনুবাদ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। (সূরা আল-বাকারা, আয়াত ১৫৮)

৬. হলক বা কসর (চুল কাটা বা মাথা মুন্ডানো)

সাফা-মারওয়া সায়ী শেষ করার পর হলক বা কসর করার মাধ্যমে ওমরাহ সম্পন্ন হয়। পুরুষদের জন্য পুরো মাথার চুল মুন্ডানো (হলক) উত্তম, তবে চুল ছোট করাও (কসর) করা যায়। নারীদের ক্ষেত্রে সম্পূর্ণ চুল কাটার প্রয়োজন নেই; তারা সামান্য অংশ কেটে নিলেই যথেষ্ট। এই ধাপটি সম্পন্ন করার মাধ্যমে ইহরামের অবস্থা শেষ হয় এবং সব নিষেধাজ্ঞা উঠে যায়।

হলক বা কসর (চুল কাটা বা মাথা মুন্ডানো)

নিয়ম:

  • পুরুষরা মাথা মুন্ডানো উত্তম
  • নারীরা অল্প পরিমাণ চুল কাটবে

পুরুষ ও মহিলাদের ওমরাহ করার নিয়ম

ওমরাহর মূল ধাপগুলো পুরুষ ও নারীদের জন্য একই হলেও কিছু ক্ষেত্রে নিয়মে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো জানা থাকলে ইবাদত আরও সহজ ও সঠিকভাবে করা যায়।

পুরুষদের জন্য:

  • ইহরামের জন্য দুই টুকরো সাদা কাপড় পরতে হয়
  • মাথা খোলা রাখতে হয়
  • তাওয়াফের সময় প্রথম তিন চক্করে সামান্য দ্রুত হাঁটা (রমল) সুন্নত
  • সায়ী করার সময় সবুজ চিহ্নের মাঝে দ্রুত চলা সুন্নত
  • হলক (মাথা মুন্ডানো) করা উত্তম

মহিলাদের ওমরা পালনের নিয়ম:

  • স্বাভাবিক শালীন পোশাকেই ইহরাম অবস্থায় থাকবেন
  • মুখ ও হাত খোলা রাখা উচিত (নিকাব/গ্লাভস ব্যবহার না করা উত্তম ইহরামে)
  • তাওয়াফ ও সায়ী স্বাভাবিক গতিতে করবেন
  • ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন
  • কসর হিসেবে সামান্য চুল কেটে ওমরাহ সম্পন্ন করবেন

কুরআন ও হাদিসের আলোকে ওমরাহ পালনের দোয়া সমূহ

ওমরাহ পালনের সময় কুরআন ও হাদীসের আলোকে নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক নয়। তবে রাসূলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া ও যিকির পড়া মুস্তাহাব এবং এতে ইবাদত আরও সুন্দর হয়। ইহরামের নিয়ত, তালবিয়া, তাওয়াফ ও সাঈর প্রতিটি ধাপে কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। নিচে ওমরাহর ধাপ অনুযায়ী প্রয়োজনীয় দোয়াগুলো সহজভাবে দেওয়া হলো:

১. ভ্রমণের দোয়া
“سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ”

উচ্চারণ: সুবহানাল্লাযি সাখখারা লানা হাযা...

অনুবাদ: পবিত্র তিনি, যিনি এটাকে আমাদের নিয়ন্ত্রণে দিয়েছেন, আর আমরা নিজেরা তা পারতাম না। আমরা অবশ্যই আমাদের রবের দিকে ফিরে যাব। (সূরা যুখরুফ: ১৩–১৪)

২. ঘর থেকে বের হওয়ার দোয়া
“بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ”

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অনুবাদ: আমি আল্লাহর নামে বের হচ্ছি, তাঁর ওপর ভরসা করছি। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। (সুনান আবু দাউদ: ৫০৯৫, তিমিজি)

৩. মসজিদে প্রবেশের দোয়া
“اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ”

উচ্চারণ: আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক

অনুবাদ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। (সহিহ মুসলিম: ৭১৩)

৪. কাবা শরীফ প্রথম দেখার দোয়া
“اللَّهُمَّ زِدْ هَٰذَا الْبَيْتَ تَشْرِيفًا وَتَعْظِيمًا وَتَكْرِيمًا وَمَهَابَةً”

চ্চারণ: আল্লাহুম্মা যিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা‘যীমা ওয়া তাকরীমা ওয়া মাহাবাহ।

অনুবাদ: হে আল্লাহ! এই ঘরকে মর্যাদা, সম্মান ও মহিমা বৃদ্ধি করুন। (বাইহাকি-শুআবুল ঈমান)

৫. হাজরে আসওয়াদ চুম্বন বা ইশারা করার সময় দোয়া
“بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ”

উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহু আকবার

অনুবাদ: আল্লাহর নামে, আল্লাহ মহান। (সহীহ বুখারী: ১৬১৩)

৬. সাফায় দোয়া (তাওহীদ ঘোষণা)
“ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ”

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।

অনুবাদ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। সব রাজত্ব ও প্রশংসা তাঁরই। (সহিহ মুসলিম: ১২১৮)

৬. তাওয়াফের মাঝে প্রচলিত দোয়া
“اللَّهُمَّ إِيمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكِتَابِكَ”

উচ্চারণ: আল্লাহুম্মা ঈমানান বিকা, ওয়া তাসদীকান বিকিতাবিকা।

অনুবাদ: হে আল্লাহ! আপনার প্রতি ঈমান রেখে এবং আপনার কিতাবের সত্যতায় বিশ্বাস রেখে।

নোট: এই দোয়াটি তাওয়াফের সময় অনেক জায়গায় উল্লেখ করা হয়, তবে এটি বাধ্যতামূলক নয়। আন্তরিকতা ও নিয়তই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৭. মাকামে ইবরাহিমের কাছে দোয়া
“وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى”

উচ্চারণ: ওয়াত্তাখিযু মিন মাকামে ইবরাহিমা মুসাল্লা

অনুবাদ: তোমরা মাকামে ইবরাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। (সূরা আল-বাকারা: ১২৫)

৮. সাফায় দাঁড়িয়ে দোয়া
“لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ”

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু...

অনুবাদ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই।

৯. ক্ষমা প্রার্থনার দোয়া
“رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ”

উচ্চারণ: রাব্বিগফির ওয়ারহাম...

অনুবাদ: হে আমার রব! আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা আল-মু’মিনূন: ১১৮)

১০. জান্নাত প্রার্থনার দোয়া
“اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ”

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার।

অনুবাদ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।

নোট: ওমরাহর সময় দোয়া করা ইবাদতের প্রাণ। আপনি যত বেশি মনোযোগ দিয়ে দোয়া করবেন, তত বেশি উপকার পাবেন। (সুনান আবু দাউদ)

ওমরাহ পালনে সাধারণত যেসব ভুল হয়

ওমরাহ একটি আধ্যাত্মিক ও গুরুত্বপূর্ণ ইবাদত। তবে অনেক সময় অজ্ঞতা বা তাড়াহুড়ার কারণে কিছু সাধারণ ভুল হয়ে যায়। আগে থেকেই এগুলো জানা থাকলে ওমরাহ আরও সঠিক ও শান্তভাবে পালন করা যায়।

  • মিকাত পার হয়ে ইহরাম না বাঁধা
  • ইহরামের পর ওমরাহ করার নিয়ত দেরিতে করা
  • তালবিয়া কম পড়া বা ভুলে যাওয়া
  • তাওয়াফের ৭ চক্কর ঠিকভাবে না গোনা
  • হাজরে আসওয়াদে ভিড় করে অন্যকে কষ্ট দেওয়া
  • নির্দিষ্ট দোয়া না জানলে অযথা দুশ্চিন্তা করা
  • সাফা-মারওয়া সায়ী ভুল দিক থেকে শুরু করা
  • ইহরামের নিষেধাজ্ঞা অমান্য করা
  • হলক বা কসর ঠিকভাবে না করা
  • ধৈর্য হারানো বা রাগ করা

প্রথমবার ওমরাহ পালনে যেসব বিষয় মনে রাখা জরুরী

প্রথমবার ওমরাহ করতে গেলে অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আগে থেকে কিছু বিষয় মাথায় রাখলে পুরো যাত্রা সহজ ও স্বস্তিদায়ক হয়। প্রথমবার গেলে কিছু বিষয় মনে রাখা ভালো:

  • আগে থেকে নিয়ম জেনে নিন
  • ধাপে ধাপে ইবাদত করুন
  • সব দোয়া মুখস্থ না থাকলেও সমস্যা নেই
  • ভিড়ে ধৈর্য ধরে চলুন
  • গাইডের কথা শুনুন
  • নিয়ত ঠিক রাখুন
  • নিজের ইবাদতে মনোযোগ দিন
  • প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন

আপনার উমরাহ যাত্রার জন্য বিশ্বস্ত ও অভিজ্ঞ এজেন্সি বেছে নিন

আপনার উমরাহ যাত্রার জন্য বিশ্বস্ত ও অভিজ্ঞ এজেন্সি বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ সঠিক পরিকল্পনা ও গাইডেন্স পুরো সফরকে সহজ করে দেয়। বাংলাদেশে শীর্ষস্থানীয় উমরাহ এজেন্সিগুলোর মধ্যে একটি নির্ভরযোগ্য নাম, যাদের রয়েছে ১২+ বছরের বাস্তব অভিজ্ঞতা। আপনার চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ, ভিসা প্রসেসিং, টিকিট, হোটেল বুকিং থেকে শুরু করে ধাপে ধাপে গাইডলাইন—সবকিছু তারা সঠিকভাবে পরিচালনা করে।

বিশ্বস্ত ও অভিজ্ঞ উমরাহ এজেন্সি
  • ৩০০+ জিয়ারাহ ট্যুর
  • ১০০০+ গ্রাহক সেবা পেয়েছেন
  • ২০+ আন্তর্জাতিক কনসালট্যান্ট
  • ১১+ বছরের অভিজ্ঞতা
  • হজ্জ লাইসেন্স নং: ১১৩৮
  • ২০+ শরিয়াহ পরামর্শক
  • ৩০+ অ্যাসোসিয়েশন সদস্য
  • ৫০+ উমরাহ গাইড
আজই যোগাযোগ করুন
বাংলাদেশ থেকে উমরাহ করার পরিকল্পনা করছেন? তাহলে আজই

-এর সাথে যোগাযোগ করুন। আমাদের অভিজ্ঞতা ও বিশ্বস্ত ওমরাহ সেবার মাধ্যমে আমরা আপনার ওমরাহ ভিসা, টিকিট, হোটেল, ও সম্পূর্ণ গাইডলাইন নিশ্চিত করে সহজ ও শান্তিপূর্ণ উমরাহ যাত্রা উপহারের প্রতিশ্রুতি দিচ্ছি।

Call Us Now: 01710667334

ওমরাহ করার নিয়ম ও দোয়া সম্পর্কে প্রশ্নোত্তর

ওমরাহ করার নিয়ম ও দোয়া নিয়ে অনেকের মনে সাধারণ কিছু প্রশ্ন থাকে, বিশেষ করে যারা প্রথমবার যাচ্ছেন। আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছি, যাতে আপনি পরিষ্কার ধারণা নিয়ে আত্মবিশ্বাসের সাথে ওমরাহ পালন করতে পারেন।

ওমরাহ সাধারণত চারটি প্রধান ধাপে সম্পন্ন হয়—ইহরাম, তাওয়াফ, সায়ী এবং হলক বা কসর। প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। এই ধাপগুলোর কোনোটি বাদ গেলে ওমরাহ পূর্ণ হয় না।

অনেকের মনেই প্রশ্ন জাগে ওমরাহ করতে কতক্ষন লাগে? ওমরাহ সাধারণত ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা যায়। তবে ভিড়, সময় এবং ব্যক্তির গতি অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।

ইহরাম মিকাত থেকে বা মিকাত অতিক্রম করার আগেই নিতে হয়। যারা বিমানে যান, তারা সাধারণত মিকাতের কাছাকাছি পৌঁছানোর আগে ইহরাম নিয়ে নেন। মিকাত পার হয়ে গেলে ইহরাম না নেওয়া একটি ভুল হিসেবে গণ্য হয়।

ওমরাহর নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইবাদত করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করা। এটি মুখে বলা বাধ্যতামূলক নয়; মনে মনে নিয়ত করলেই যথেষ্ট।

ইহরাম নেওয়ার পর থেকেই তালবিয়া পড়া শুরু করতে হয়। তাওয়াফ শুরু হওয়া পর্যন্ত এটি বারবার পড়া সুন্নত।

তাওয়াফ করার সময় কাবা শরীফকে বাম পাশে রেখে হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হয়। মোট ৭টি চক্কর সম্পন্ন করতে হয়। ধীরে, ভিড়ের প্রতি খেয়াল রেখে এবং দোয়া ও জিকির করতে করতে তাওয়াফ করা উত্তম।

নারী ও পুরুষের ওমরাহর নিয়মে পার্থক্য কী?
পুরুষদের জন্য ইহরামের নির্দিষ্ট পোশাক রয়েছে—দুই টুকরো সাদা কাপড়। নারীরা স্বাভাবিক শালীন পোশাকেই ইহরাম অবস্থায় থাকেন। এছাড়া চুল কাটার নিয়মেও পার্থক্য আছে।

চুল না কেটে কি ওমরাহ সম্পন্ন হয়?
না, হলক বা কসর ছাড়া ওমরাহ সম্পূর্ণ হয় না। এটি শেষ ধাপ।

গ্রুপ ওমরাহ করলে কী সুবিধা?
গ্রুপে গেলে একজন গাইড থাকেন, যিনি ধাপগুলো বুঝিয়ে দেন। এতে ভুল কম হয় এবং পুরো প্রক্রিয়া সহজ ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়।

Arrow